ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বংশালে হেলমেট গোডাউনে ভয়াবহ আগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট ওমরাহ ভিসায় সৌদি আরবের কঠোর নতুন শর্ত ফল আমদানিতে থাকছেনা মার্জিনের বাধ্যবাধকতা দ্রুতই আসছে নতুন পে-স্কেল, চূড়ান্ত খসড়া পেশের প্রস্তুতি প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: বাংলাদেশ জ্বালানি সংকট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করছে : অর্থমন্ত্রী সরকারের লক্ষ্য বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা : প্রধানমন্ত্রী জ্বালানি সহযো‌গিতা নি‌য়ে তুর্কমেনিস্তানের সঙ্গে আলোচনা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ
Advertise with us

প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম।  ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ সরকার। রবিবার (১৬ আগস্ট ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এ অবস্থান স্পষ্ট করা হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি উইংয়ের অতিরিক্ত সচিব এ কে এম শহীদুল করিম বলেন, দুই দেশের কর্মকর্তারা সফর প্রস্তুতির কাজ করছিলেন। কিন্তু নয়াদিল্লিতে বসে গত ৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার গণমাধ্যমে দেওয়া বক্তব্য এই প্রক্রিয়াকে কলুষিত করেছে। ফলে সফর বাস্তবায়নে বর্তমান পরিস্থিতি অনুকূল নয় বলে মনে করে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যায় অভিযুক্ত ব্যক্তিদেরসহ ভারতে অবস্থানরত সব পলাতককে দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেন। উপযুক্ত কূটনৈতিক পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মেলে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa