ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন অনুমাননির্ভর রিপোর্ট অটোরিকশায় সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক, অন্যথায় গুনতে হবে জরিমানা অস্ট্রেলিয়াকে হারিয়ে র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে টাইগাররা ভূমধ্যসাগর দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা : ৯ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ২৯  ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে টানা বৃষ্টিতে দুর্ভোগে জনজীবন তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুনে ৬ পুণ্যার্থীর মৃত্যু হতাশায় চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ভারতের ১০ কোটি তরুণ শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ বিষয়: ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বংশালে হেলমেট গোডাউনে ভয়াবহ আগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
Advertise with us

ইন্ডিয়ানায় শতবছরের রেকর্ডভাঙা বন্যায় প্রাণহানি ৬, চরম দুর্ভোগে দেড় লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
ইন্ডিয়ানায় শতবছরের রেকর্ডভাঙা বন্যায় প্রাণহানি ৬, চরম দুর্ভোগে দেড় লাখ মানুষ

ছবি: -সংগৃহীত

টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। দুর্যোগে চার বছর বয়সী এক শিশুসহ অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাজ্যটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নজিরবিহীন এই বন্যায় ইন্ডিয়ানাপোলিসসহ আশপাশের অঞ্চলে তীব্র বিদ্যুৎসংকট তৈরি হয়েছে; শনিবার পর্যন্ত সেখানে প্রায় দেড় লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন।

গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই টানা বৃষ্টিতে রাজ্যজুড়ে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়। ডেলওয়্যার কাউন্টিতে ঝড়ে গাছ ভেঙে ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলো ঘটে। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট একে গত ৩০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেছেন।

বন্যার পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। নোবলসভিল শহরের মেয়র ক্রিস জেনসেন জানিয়েছেন, স্থানীয় হোয়াইট নদীর পানি ২৪ দশমিক ৬ ফুটে পৌঁছেছে, যা ১৯১৩ সালের পর সর্বোচ্চ। অর্থাৎ, প্রায় ১১৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে এবার পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্নর মাইক ব্রন অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার থেকে দ্রুত ত্রাণ ও উদ্ধার সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ইন্ডিয়ানাপোলিস ফায়ার ডিপার্টমেন্ট বন্যাকবলিত এলাকাগুলো থেকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করছে; ইতোমধ্যেই বহু বাসিন্দাসহ পশুপাখিকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরাতে সক্ষম হয়েছে তারা।

এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ইন্ডিয়ানাপোলিস, ওহাইওর কলম্বাস এবং ওয়েস্ট ভার্জিনিয়ার চার্লসটনসহ বেশ কিছু অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা বলবৎ রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনিক কর্মকর্তারা। ইন্ডিয়ানা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্বাহী পরিচালক জোনাথন হুইথাম জানিয়েছেন, পানি কমা শুরু করলেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও পূর্ণাঙ্গ অবকাঠামোগত উদ্ধারকাজ শুরু হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa