ঢাকা
১৫ আগস্ট ২০২৬
Advertise with us

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের যৌথ নেতৃত্বে ছিলেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও প্রতিনিধিদলটি সৌজন্য সাক্ষাৎ করে। বাণিজ্য সম্প্রসারণ, বিদ্যুৎ-জ্বালানি খাতে বিনিয়োগ ও দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানাতে যৌথ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa