ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সকে মানবাধিকার নিয়ে ‘জ্ঞান দেওয়া’ বন্ধ করতে বলল ইরান ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব পদে ইস্তফা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
Advertise with us

জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে অবরোধ।  ছবি: -সংগৃহীত

গ্যাস সংকট নিরসন এবং নতুন একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ৬টায় জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় মহাসড়কটি অবরোধ করা হয়। এর ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি সামাল দিতে না পেরে অনেকে হেঁটে গন্তব্যে রওনা হন।

ক্ষুব্ধ চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তাঁরা চাহিদামতো গ্যাস পাচ্ছেন না। এতে দৈনন্দিন আয় বন্ধ হয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। বিক্ষোভকারী চালক জয়নাল আবেদীন বলেন, “রাত ১২টা থেকে লাইনে বসে থেকেও গ্যাস পাইনি। ভাড়া গাড়ি চালিয়ে সংসার চালাই; গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে?” অপর চালক আমজাদ হোসেনের দাবি, বেছে বেছে নির্দিষ্ট কিছু যানবাহনকে গ্যাস দেওয়া হয়, অথচ সাধারণ চালকেরা বঞ্চিত হন। নতুন পাম্প স্থাপন বা সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাঁরা আন্দোলনকারীদের সাথে কথা বলে সড়ক থেকে সরে যেতে রাজি করান।

ইউএনও নাজনীন আখতার জানান, জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। চালকদের একটি স্মারকলিপি দিতে বলা হয়েছে, যা দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তিনি আরও বলেন, “গ্যাস সংকট বর্তমানে একটি জাতীয় সমস্যা। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কথা বলছেন। আশা করছি দ্রুতই এর সমাধান মিলবে।” প্রশাসনের আশ্বাসের পর চালকেরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa