https://asia24.tv


প্রতীকী ছবি। ছবি: -ফাইল ছবি
সিলেট নগরের রায়নগর এলাকার একটি বাসা থেকে একই পরিবারের স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে রায়নগরের ‘মিতালী ১১১’ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—ওই বাসার বাসিন্দা প্রবীণ নাগরিক আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী মালু বেগম (৭৬)। তবে নিহত গৃহকর্মীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এটি হত্যাকাণ্ড কি না এবং ঘটনার পেছনে কাদের হাত রয়েছে, তা নিশ্চিত হতে আলামত সংগ্রহসহ তদন্ত শুরু করেছে পুলিশ।


