https://asia24.tv


প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: -ফাইল ছবি
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় এ গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় ঐকমত্য ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে স্থায়ী কমিটির সদস্যদের মতামত নেবেন তারেক রহমান।
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ১৩ আগস্ট নির্ধারিত থাকায় প্রার্থী ঘোষণার পরই বিএনপির প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেবে।
ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


