ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব পদে ইস্তফা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা দিল জামায়াত জোট
Advertise with us

মতিঝিল-আশুলিয়ায় বোমা উদ্ধার: জেএমবির সন্দেহভাজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
মতিঝিল-আশুলিয়ায় বোমা উদ্ধার: জেএমবির সন্দেহভাজন গ্রেপ্তার

উদ্ধারকৃত বোমা।  ছবি: -সংগৃহীত

রাজধানীর মতিঝিল ও আশুলিয়ায় শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় জড়িত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম আরিফুল ইসলাম।

সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুল ইসলাম এই দুই স্থানে বোমাতঙ্ক সৃষ্টির মূল পরিকল্পনাকারী। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের কাছে ছাতার ভেতর লুকানো একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে এটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

এর কয়েক দিন পরই ৩১ জুলাই আশুলিয়ায় একটি মুদি দোকানের সামনে ফেলে রাখা তালাবদ্ধ ব্যাগ থেকে আরেকটি বোমা পাওয়া যায়। প্রেশার কুকারের ভেতরে রাখা বোমাটি কালো টেপ দিয়ে মোড়ানো ছিল।

সিটিটিসির তৎপরতায় দুটি ভিন্ন স্থান থেকে বোমা উদ্ধারের এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa