ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব পদে ইস্তফা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা দিল জামায়াত জোট
Advertise with us

ভারত থেকে আসছে রেলওয়ের ১৯টি আধুনিক কোচ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
ভারত থেকে আসছে রেলওয়ের ১৯টি আধুনিক কোচ

ভারত থেকে আসছে রেলওয়ের নতুন কোচ।  ছবি: -সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের জন্য নির্মিত ১৯টি আধুনিক এলএইচবি ব্রডগেজ কোচের প্রথম চালান উন্মোচন করেছে ভারতের কাপুরথালাস্থ রেলকোচ ফ্যাক্টরি (আরসিএফ)। বুধবার (১২ আগস্ট ২০২৬) পাঞ্জাবে আরসিএফ কারখানায় এই চালানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ২০২৪ সালে ভারতীয় সংস্থা ‘রাইটস’-এর মাধ্যমে দেওয়া ২০০টি নতুন কোচ সরবরাহের চুক্তির অধীনে এটিই প্রথম চালান।

উন্মোচিত রেগে রয়েছে ৩টি এসি স্লিপার, ৩টি এসি চেয়ার, ১১টি নন-এসি চেয়ার ও ২টি পাওয়ার কার। বাংলাদেশের পরিবেশ ও চাহিদা বিবেচনায় এসব কোচে কিছু বিশেষ কারিগরি পরিবর্তন আনা হয়েছে।

যাত্রী স্বাচ্ছন্দ্যে রয়েছে অ্যাডজাস্টেবল চেয়ার, প্রার্থনাকক্ষ ও শিশু পরিচর্যা কেন্দ্র। নিরাপত্তায় রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরা ও জরুরি অ্যালার্ম। দুর্ঘটনায় প্রাণহানি কমাতে কোচগুলো ইউরোপীয় ‘সংঘর্ষ-সহনশীল’ প্রযুক্তিতে তৈরি এবং ছাদে বাড়তি যাত্রীচাপ সামলাতে গঠন কাঠামো মজবুত করা হয়েছে। এছাড়া বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে মেলাতে এটি ৭৫০ ভোল্টের বদলে ৪১৫ ভোল্ট সিস্টেমে চালনাযোগ্য করে তৈরি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa