https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হলো। এ সময় আরো নতুন করে ৭২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২১ হাজার ৫৫০ জন।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন খুলনা ও বরিশালের বাসিন্দা ছিল। এখন পর্যন্ত ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রাম ৮৩, খুলনা বিভাগে ৯৮ জন, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৬৩ জন ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে জুলাই মাসে সবচেয়ে বেশি। এই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।


