ঢাকা
১২ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে বিএনপির নীতি-নির্ধারণী বৈঠক জাহাজ চলাচলের পথে জাল, চট্টগ্রাম বন্দরে ২৪ জনের কারাদণ্ড ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ২১ হাজার ১১ দিনে এলো প্রায় ১৭ হাজার কোটি টাকার প্রবাসী আয় বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী ‘আদিবাসী’ নিয়ে মন্ত্রীদের বক্তব্য প্রত্যাখ্যান জাতীয় আদিবাসী পরিষদের পুলিশের শীর্ষপদে ব্যাপক রদবদল: ২৩ পদে নতুন পদায়ন ওবায়দুল কাদেরসহ ৭ জনের সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর
Advertise with us

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।  ছবি: -সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার খবরকে ‘ভিত্তিহীন ও গুজব’ বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ধরনের তথ্যের কোনো সত্যতা নেই এবং বিষয়টিকে সরকার বিবেচনাতেও নিচ্ছে না।

বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি গুজবেরই অংশ। যে তথ্য সরকারের কানেই আসেনি, তা আমলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।”

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংবিধান অনুযায়ী দেশে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরকদমে চলছে। ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে জাতি সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুদেশের মধ্যে সমাধান করা সম্ভব নয়—এমন কোনো জটিল সমস্যা নেই। ভারতের প্রতিনিধি দল সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে গেছেন এবং বাংলাদেশ ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে।

এর আগে মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী পরিবর্তনশীল বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa