ঢাকা
১২ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে বিএনপির নীতি-নির্ধারণী বৈঠক জাহাজ চলাচলের পথে জাল, চট্টগ্রাম বন্দরে ২৪ জনের কারাদণ্ড ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ২১ হাজার ১১ দিনে এলো প্রায় ১৭ হাজার কোটি টাকার প্রবাসী আয় বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী ‘আদিবাসী’ নিয়ে মন্ত্রীদের বক্তব্য প্রত্যাখ্যান জাতীয় আদিবাসী পরিষদের পুলিশের শীর্ষপদে ব্যাপক রদবদল: ২৩ পদে নতুন পদায়ন ওবায়দুল কাদেরসহ ৭ জনের সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর
Advertise with us

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

বাসার আল-আসাদ  ছবি: -ফাইল ছবি

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) আসাদের অনুপস্থিতিতে এ ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। টানা ১৪ বছরের গৃহযুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যুর পর সাবেক এই শাসকের বিরুদ্ধে এ সিদ্ধান্ত এলো।

একই মামলায় আসাদের ছোট ভাই মাহের আল-আসাদ এবং মামাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আতেফ নাজিব ২০১১ সালে দারা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে আন্দোলন দমনে নেতৃত্ব দেন, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নেয়।

কড়া নিরাপত্তার মধ্যে নাজিবকে আদালতে হাজির করা হলে তিনি খাঁচার ভেতরে দাঁড়িয়ে নিজের রায় শোনেন।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করলে আসাদ ও তার ভাই রাশিয়ায় পালিয়ে গেলেও নাজিবকে আটক করা হয়। সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত সরকারের কর্মকর্তাদের বিচারে যে উদ্যোগ নিয়েছে, তার অধীনে বাশার আল-আসাদের বিরুদ্ধে দেওয়া এই রায়ই প্রথম মৃত্যুদণ্ড।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa