ঢাকা
১১ আগস্ট ২০২৬
Advertise with us

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা

জাতীয় সংসদ।  ছবি: -সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার মাত্র দুই দিন আগে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা চূড়ান্ত করতেই এই সভার আয়োজন করা হয়। সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন জানান, সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে তা পরিচালনা ও কারিগরি কার্যক্রম সুচারু করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততা নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। এতে সংসদ সচিবালয়ের সচিব ছাড়াও নির্বাচন কমিশন (ইসি) সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদের জন্য আগ্রহী প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন। এরপর ১৬ আগস্ট জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

তফসিল অনুযায়ী একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট সংসদ ভবনের নির্দিষ্ট কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির ভোটগ্রহণ ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa