ঢাকা
১১ আগস্ট ২০২৬
Advertise with us

ডিজিটাল লেনদেন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রধানের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ডিজিটাল লেনদেন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রধানের সাক্ষাৎ

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শীর্ষবিন্দু আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে স্টিফেন কার্পিন বাংলাদেশে ভিসার বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের প্রবল আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, দেশের ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে ব্যাংকিং গ্রাহকদের কার্ড ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা দিতে ভিসা প্রস্তুত। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়ে আলোচনা হয়।

মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ জনসেবামূলক খাতে ভিসা কার্ডের ব্যবহার নিশ্চিতকরণ এবং দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজে দেশে আনার কার্যকরী ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক গড়ার বিষয়েও আগ্রহ দেখায় প্রতিষ্ঠানটি। অন্যদিকে, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি ‘গ্লোবাল সার্ভিস সেন্টার’ স্থাপনের জন্য ভিসার প্রতিনিধিদলকে আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এ ধরনের সহযোগিতাকে স্বাগত জানান। তিনি সার্বিক আর্থিক খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa