https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট ২০২৬) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ঘটনাটির সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। দ্রুততম সময়ে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত রবিবার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে প্রাণ হারান এই ১৬ প্রবাসী বাংলাদেশি।


