ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে বন্ধ দুই পাটকল ইজারা পেলো প্রাণ-আরএফএল বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী হাসিনাকে ফেরত চায় ঢাকা, ‘র’ প্রধানের সফর স্বাভাবিক: তথ্য উপদেষ্টা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড বিদেশি বিনিয়োগকারীদের সব সুযোগ-সুবিধা দেবে সরকার: প্রধানমন্ত্রী ২৭ আগস্ট সংসদ অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতির শেয়ার জালিয়াতি মামলায় তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে: রিজভী বিদ্যুৎ-জ্বালানি সরবরাহে ঘাটতি, প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ
Advertise with us

বিদেশে পড়াশোনার খরচ এখন আন্তর্জাতিক কার্ডে

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
বিদেশে পড়াশোনার খরচ এখন আন্তর্জাতিক কার্ডে

বাংলাদেশ ব্যাংক  ছবি: -ফাইল ছবি

বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের অর্থ লেনদেন সহজ করতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষার যাবতীয় ফি পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো এখন থেকে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয় মেটাতে ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে। এসব কার্ড শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে ইস্যু করা যাবে। মূলত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর ফি পরিশোধের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কার্ডের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত এই খরচ বিদ্যমান ব্যক্তিগত ভ্রমণ কোটার (ট্যুরিস্ট কোটা) আওতায় পড়বে না। অর্থাৎ, এটি সম্পূর্ণ আলাদা সুবিধা হিসেবে গণ্য হবে।

তবে এই সুবিধার অপব্যবহার রোধে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এই কার্ড কেবল অনুমোদিত শিক্ষা সংক্রান্ত কাজেই ব্যবহার হচ্ছে কি না, ব্যাংকগুলোকে তা নিশ্চিত করতে হবে। এছাড়া সব লেনদেনের সঠিক তথ্য ও রেকর্ড নির্দিষ্ট কোড ব্যবহার করে নিয়মিত বাংলাদেশ ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa