ঢাকা
১০ আগস্ট ২০২৬
Advertise with us

প্রাথমিকে চালু হচ্ছে ‘আইটি ইকোসিস্টেম’

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
প্রাথমিকে চালু হচ্ছে ‘আইটি ইকোসিস্টেম’

ছবি: -সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণি কার্যক্রম সরাসরি তদারকিতে একটি পূর্ণাঙ্গ ‘আইটি ইকোসিস্টেম’ চালু করতে যাচ্ছে সরকার। এই প্রাযুক্তিক কাঠামোর অধীনে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ রূপরেখা বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের অগ্রগতি এবং শিখনফল তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাসসকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কেবল অকার্যকর সরঞ্জাম কেনাকাটা নয়, আমাদের মূল লক্ষ্য একটি সমন্বিত ডিজিটাল শিখন ও কেন্দ্রীয় তদারকি ব্যবস্থা গড়ে তোলা। এই ইকোসিস্টেমে শিক্ষকদের হাতে থাকা ট্যাব সরাসরি কেন্দ্রীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে। ফলে কোনো শ্রেণির সিলেবাস বকেয়া থাকলে কিংবা পাঠদানে ঘাটতি থাকলে তা কেন্দ্র থেকে সরাসরি চিহ্নিত করা যাবে।”

প্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রকল্পের পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করা হবে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তা দেশজুড়ে পুরোপুরি কার্যকর করা হবে।

বর্তমান সরকারের ১৮০ দিনের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, প্রথম ছয় মাসে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ৩৭টি গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। প্রাথমিক শিক্ষার অন্যান্য দিক তুলে ধরে তিনি জানান, ‘স্কুল মিড-ডে মিল’ প্রকল্পের মান বাড়াতে ‘মাদারস কমিটি’ সক্রিয় রাখা ও নিয়মিত আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শতভাগ মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করে এ প্রকল্প সারা দেশে সম্প্রসারিত হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি শেখার ভীতি দূর করতে পাঠ্যক্রম পরিমার্জন এবং শূন্য পদে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জোরকদমে চলমান রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa