https://asia24.tv


প্রধানমন্ত্রী ও ভারতীয় হাই কমিশনার। ছবি: -ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট ২০২৬) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, দ্বিপক্ষীয় এ আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় স্থান পায়। এর আগের দিন রবিবার এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার মন্তব্য করেন, বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধান দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর ইতিবাচক সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের বরফ গলাতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ উচ্চপর্যায়ের বৈঠককে ইতিবাচক বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।


