https://asia24.tv


ছবি: -সংগৃহীত
ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় একই পরিবারের তিন কলম্বিয়ান নারী ও পাইলটসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট ২০২৬) শহরের বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের পাহাড়ি ও বনাঞ্চল ঘেরা ভিস্তা চিনেজা এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
রিওতে নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ জানান, নিহত নারীরা জন্মদিনের উৎসব উদ্যাপন করতে স্বপরিবারে রিওতে এসেছিলেন। ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে ৬ সদস্যের পরিবারটি দুটি হেলিকপ্টারে ভাগ হয়ে ওঠেন। দুর্ভাগ্যবশত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক তরুণীর দাদি, খালা ও কাজিন প্রাণ হারান।
এ ঘটনার পর শোক প্রকাশ করে রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে পর্যটন হেলিকপ্টার চলাচলের ওপর কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন। ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনসি) সঙ্গে কথা বলে তিনি ১ থেকে ২ সপ্তাহের জন্য এসব ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা দেন।


