https://asia24.tv


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: -সংগৃহীত
দিল্লিতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক গণমাধ্যম বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে স্পষ্ট করেছে নতুন দিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ওই ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল। এতে দেওয়া শেখ হাসিনার কোনো বক্তব্যের দায়ভার ভারত সরকারের নয় এবং এর সঙ্গে সরকারের কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা ছিল না।
এর আগে, গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির মাটিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও বাংলাদেশ সরকার নিয়ে ‘বিষোদ্গারমূলক’ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা এক বিজ্ঞপ্তিতে জানায়, আগাম উদ্বেগ প্রকাশ করা সত্ত্বেও এই আয়োজনের অনুমতি দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি চরম অবমাননাকর।
ঢাকার কঠোর প্রতিক্রিয়ার প্রেক্ষাপটেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করল যে, শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য তাঁদের প্রাতিষ্ঠানিক অবস্থান সমর্থন করে না।


