ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্কের রূপরেখা, শীতেই শুরু হচ্ছে কাজ বিদ্যুৎ সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী পাক গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ সংবেদনশীল তথ্য ফাঁস, ভারতীয় পাইলট গ্রেপ্তার জুলাই যোদ্ধাদের সিএনজি ও অটোরিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিয়ে ভারত অস্থিরতা উসকে দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ফাইনালে মেসিকে প্রাণনাশের হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস নাটোরে বাস-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ভারতে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ১০ এলোপাতাড়ি গুলিতে নিহত ৮, থাইল্যান্ডে আরও কঠোর হচ্ছে অস্ত্র আইন চাঁদপুরে নারীর পেট থেকে পৌনে ৫ কেজি ওজনের টিউমার অপসারণ
Advertise with us

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলি, শিক্ষক নিহত

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলি, শিক্ষক নিহত

ছবি: -প্রতিনিধি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠে একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর ওই শিক্ষার্থী নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার নন্তাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন নন্তাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।

নন্তাবুরি প্রাদেশিক পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কোংদি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলায় এক শিক্ষক নিহত হয়েছেন। আহত চারজনের মধ্যে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন।

তবে হামলাকারী শিক্ষার্থীর পরিচয় এবং হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রকাশিত ছবিতে আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণ থেকে সারিবদ্ধভাবে বেরিয়ে যেতে দেখা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দেবসিরিন নন্তাবুরি স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক ছিলেন।

থাইল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা এর আগেও ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুক হামলায় এক শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল।

নন্তাবুরির সর্বশেষ এই হামলার ঘটনায় দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: সিএনএন ও রয়টার্স

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa