ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শাকিবের অনুরোধে ফের সিনেমায় ফিরবেন ববিতা, চান পছন্দের গল্প শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-থাইল্যান্ড বৈঠকে ভিসা সহজীকরণে জোর, ৭ দিনের মধ্যে প্রসেসিং কুমিল্লায় ৫ ফুট চওড়া ‘অভিনব’ বাড়ি দেখতে ভিড় দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দাবদাহে মৃত্যু ১৬ সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের অধিকার থাকবে, সংশোধনী আইনের খসড়ায় অনুমোদন পটুয়াখালীর শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা দেখানোর অভিযোগ ফিফার তদন্তের মধ্যেই নতুন বিতর্ক, ফকল্যান্ড বার্তাসহ জার্সি পরে মাঠে আর্জেন্টাইন ক্লাব সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রাশিয়ায় ব্যস্ত সৈকতে ড্রোন বিস্ফোরণ, নিহত ৭
Advertise with us

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ছবি: -প্রতিনিধি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘আস্ফালন ছাড়া কিছু নয়’; বাস্তবে দেশে ফেরার মতো সক্ষমতা তার নেই। তিনি বলেন, সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ সব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে এবং এ নিয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতা নেই।

খাদ্য ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে তিনি বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa