ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
চিকিৎসকদের শৃংখলায় আনতে হাসপাতালে আসছে জিওফেন্সিং প্রযুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: কাল চালু হচ্ছে ‘স্মৃতি জাদুঘর’ ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার স্টিভ কেলার চ্যালেঞ্জ জয় করে তৈরি পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় বাংলাদেশ সংবিধান সংশোধন কমিটির আজ প্রথম বৈঠক জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু জুলাইয়ে সর্বোচ্চ রপ্তানি, তবে গত মাসের তুলনায় কমেছে আয় ইনফান্তিনোর পদ রক্ষায় ‘সম্ভব সবকিছু’ করবেন ট্রাম্প—দাবি মার্কিন কর্মকর্তার বিদ্যুৎ বিল নিয়ে সতর্কবার্তার বিজ্ঞপ্তি সংশোধন করল বিদ্যুৎ বিভাগ
Advertise with us

ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু

ছবি: -প্রতিনিধি

ঝিনাইদহে ট্রাক চাপায় সাজিম হোসেন (২৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি শরিফুল ফিলিং স্টেশনের সামনে।

নিহত সাজিম ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং ঝিনাইদহের সিও এনজিওতে কর্মী হিসাবে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সাজিম প্রতিদিনের মত ঝিনাইদহ শহরের কর্মস্থল থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি সদর উপজেলার কাশিমনগর গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি শরিফুল ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় সাজিম ঘটনাস্থলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান আসাদ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa