ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু জুলাইয়ে সর্বোচ্চ রপ্তানি, তবে গত মাসের তুলনায় কমেছে আয় ইনফান্তিনোর পদ রক্ষায় ‘সম্ভব সবকিছু’ করবেন ট্রাম্প—দাবি মার্কিন কর্মকর্তার বিদ্যুৎ বিল নিয়ে সতর্কবার্তার বিজ্ঞপ্তি সংশোধন করল বিদ্যুৎ বিভাগ বহাল থাকছে ১৯৯৪ সালের ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ইরান আলোচনার জন্য ‘আকুতি’ জানিয়ে এখন অস্বীকার করছে: ট্রাম্প ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনা যেন বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়েছে ৬০০ স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে ৬০ হাজার মানুষ ‘দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত
Advertise with us

ইরান আলোচনার জন্য ‘আকুতি’ জানিয়ে এখন অস্বীকার করছে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ইরান আলোচনার জন্য ‘আকুতি’ জানিয়ে এখন অস্বীকার করছে: ট্রাম্প

ফাইল ছবি  ছবি: -প্রতিনিধি

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে আলোচনা চলমান। অন্যদিকে ইরান দাবি করেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না। ইরানের এমন দাবিকে প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আলোচনার জন্য ‘আকুতি’ জানিয়ে এখন অস্বীকার করছে।

সোমবার (০৩ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে এবং খুব শিগগিরই আরও বৈঠক হবে।

ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “ইরানের নেতৃত্ব অবিশ্বাস্য রকমের প্রতারক! তারা বৈঠকের অনুরোধ করেছেন, কেউ কেউ বলবেন ‘আকুতি’ জানিয়েছেন। আলোচনা শুরু হয়েছে, সামনে আরও বৈঠক নির্ধারিত রয়েছে। অথচ তারা প্রকাশ্যে ও গর্বের সঙ্গে বলছেন, কোনো আলোচনা হচ্ছে না, তারা শুধু ওমানের সঙ্গে কথা বলছেন। এরপর তারা আগের মতোই অর্থহীন কথা বলতে থাকে যে, হরমুজ প্রণালি তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে; কিন্তু বাস্তবে এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং আমাদের অবরোধের নিয়ন্ত্রণে রয়েছে।”

তিনি বলেন, “আমরা না চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারবে না। আর কোনো চুক্তি না হলে বা সম্পূর্ণ আত্মসমর্পণ না করলে কিছুই পার হবে না। ইরান স্বীকার করুক বা না-ই করুক, তারা কয়েক দশক ধরে যে সংকট তৈরি করেছে, তার সমাধান নিয়েই আমরা আলোচনা করছি। বিষয়টি খুবই সহজ—ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।”

তবে সিবিএস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, চলমান পরোক্ষ আলোচনার বাইরে নতুন কোনো বৈঠকের পরিকল্পনা নেই। বর্তমানে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইরানি প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা চলছে।

এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা হচ্ছে না। হরমুজ প্রণালিতে চলাচল নিশ্চিত করতে আমাদের আলোচনা হচ্ছে ওমানের সঙ্গে।”

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং এর ফলে মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa