ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়েছে ৬০০ স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে ৬০ হাজার মানুষ ‘দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত নিজ এলাকাতেই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন, মাঠপর্যায়ে ক্ষমতা দিচ্ছে ইসি নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুরে সর্বোচ্চ ৯৬ ‘আমি মানুষ হত্যা করতে চাই না’: ইরানের সঙ্গে আজই নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে নতুন আলোচনার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমল হুতিদের মোকাবিলা করতেই সৌদি জোটে বাংলাদেশ, প্রতিপক্ষ ইরান নয়: হুমায়ুন কবির নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, পুলিশের হাতে তুলে দিলেন সন্তানদের
Advertise with us

ট্রেনে পাওয়া স্বর্ণ-টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে সংবর্ধনা দিল ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
ট্রেনে পাওয়া স্বর্ণ-টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে সংবর্ধনা দিল ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ

ছবি: -প্রতিনিধি

ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। রোববার (২ আগস্ট) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আর্থিক সম্মাননা প্রদান করেন।

জানা যায়, মোশারফ হোসেনের সততার ঘটনাটি স্থানীয় সংবাদমাধ্যম ব্রাহ্মণবাড়িয়া নিউজ-এ প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা পরিষদের প্রশাসকের নজরে আসে। পরে তিনি জানতে পারেন, মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত এম. এম. মজনু হোসেনের ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলীতে বসবাস করছেন। এরপর তাকে জেলা পরিষদ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান শাহিন, কেন্দ্রীয় যুবদলের সদ্য বিদায়ী কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রপাত গত ১৫ জুলাই। সেদিন বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৭০৩ নম্বর গোধূলি এক্সপ্রেসের ‘ঘ’ কোচে দায়িত্ব পালন করছিলেন স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন। নরসিংদী স্টেশনে কেবিন নম্বর-৬-এর যাত্রীরা নেমে যাওয়ার পর তিনি একটি পলিথিনে রাখা জর্দার কৌটা উদ্ধার করেন। কৌটার ভেতরে ছিল প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ২ হাজার টাকা।

কিছুক্ষণ পর ওই যাত্রীরা ফোন করে মূল্যবান জিনিসপত্র হারানোর বিষয়টি জানালে মোশারফ হোসেন তাদের আশ্বস্ত করেন যে উদ্ধার হওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা নিরাপদে তার কাছেই রয়েছে। পরে ৭৪২ নম্বর তূর্ণা এক্সপ্রেসে ভৈরব বাজার স্টেশনে রাত প্রায় ১টা ৫০ মিনিটে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি স্বর্ণের চেইন ও নগদ টাকা তাদের হাতে বুঝিয়ে দেন।

তার এই সততার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয় এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদ তার সততা ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করে।

জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “বর্তমান সময়ে সৎ মানুষ পাওয়া খুবই দুর্লভ। মোশারফ হোসেন যে কাজটি করেছেন, তা শুধু তার নিজের নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এই সততা অন্যদের জন্যও অনুকরণীয়। পাশাপাশি বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিউজকেও ধন্যবাদ জানাই।”

সংবর্ধনা পেয়ে স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন বলেন, “আমি একজন মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি। বিষয়টি প্রচার হবে, তা আমি চাইনি। তবে মানুষের ভালোবাসা ও জেলা পরিষদের এই সম্মাননা আমাকে ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। বিষয়টি তুলে ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিউজের প্রতিও আমি কৃতজ্ঞ।”

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa