ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
অবশেষে কাটছে জটিলতা: প্রাথমিকে অক্টোবরে নিয়োগ পাচ্ছেন ১৪ হাজার শিক্ষক ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই: পেন্টাগনকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা কক্সবাজার রুটে ট্রেন বাড়ানোর উদ্যোগ দেশীয় শিল্প ও বিনিয়োগ পুনরুজ্জীবনে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র, ৪৯ জনের অব্যাহতির সুপারিশ যুক্তরাষ্ট্র থেকে আসছে ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিদল: মাহ্দী আমিন বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি স্থায়ী হচ্ছে কাঁচামরিচে আগুন, চাল-সবজিতেও নাভিশ্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক: মার্কিন বিনিয়োগ বৃদ্ধির আহ্বান
Advertise with us

দিঘলিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
দিঘলিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

খুলনা-কালিয়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা স্ত্রী, শ্যালিকা ও ২২ মাস বয়সী শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক স্বামী।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তাঁর বোন রুবিয়া (২০) এবং শিহাব-ফারজানা দম্পতির ২২ মাসের কন্যাসন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা শহর থেকে একই মোটরসাইকেলে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন শেখ শিহাব। পথিমধ্যে আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোন ও শিশুকন্যাটির মৃত্যু হয়। চালক শিহাবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে নড়াইলের উথলী গ্রামে শোকের মাতম চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa