ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
অবশেষে কাটছে জটিলতা: প্রাথমিকে অক্টোবরে নিয়োগ পাচ্ছেন ১৪ হাজার শিক্ষক ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই: পেন্টাগনকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা কক্সবাজার রুটে ট্রেন বাড়ানোর উদ্যোগ দেশীয় শিল্প ও বিনিয়োগ পুনরুজ্জীবনে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র, ৪৯ জনের অব্যাহতির সুপারিশ যুক্তরাষ্ট্র থেকে আসছে ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিদল: মাহ্দী আমিন বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি স্থায়ী হচ্ছে কাঁচামরিচে আগুন, চাল-সবজিতেও নাভিশ্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক: মার্কিন বিনিয়োগ বৃদ্ধির আহ্বান
Advertise with us

ইতালিতে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেপলসে তীব্র আতঙ্ক

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ইতালিতে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেপলসে তীব্র আতঙ্ক

প্রতীকী ছবি  ছবি: -ফাইল ছবি

ইতালির দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক শহর নেপলস ও এর আশপাশের এলাকায় ৪.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে সংঘটিত এই ভূকম্পনে পুরো নেপলস ও উপকূলীয় এলাকা তীব্রভাবে কেঁপে ওঠে। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা ও রাস্তায় নেমে আসেন।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির (আইএনজিভি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পোজ্জুওলির সলফাতারা সংলগ্ন বহুল আলোচিত ‘ক্যাম্পি ফ্লেগ্রেই’ অঞ্চলে। ভূ-পৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় ভূমিকম্পের তীব্রতা তুলনামূলক অনেক বেশি অনুভূত হয়েছে।

ইতালীয় সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, প্রাথমিক খবর অনুযায়ী বড় ধরনের কোনো প্রাণহানি বা ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোজ্জুওলি ও নেপলসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া নিরাপত্তার খাতিরে কিছু এলাকায় সাময়িকভাবে ট্রেন ও গণপরিবহন চলাচল বন্ধ রেখে রেললাইনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পরীক্ষা করা হয়।

ভূতাত্ত্বিকদের মতে, ক্যাম্পি ফ্লেগ্রেই বিশ্বের অন্যতম সক্রিয় ‘সুপারভলকানো’ বা অতি-আগ্নেয়গিরি অঞ্চল। দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ গ্যাসের সঞ্চার ও ভূ-অভ্যন্তরের পরিবর্তনের কারণে সেখানে ‘ব্র্যাডিসিজম’ বা ভূ-ত্বকের ধীরে ধীরে ওঠানামার প্রক্রিয়া চলছে। এর ফলেই সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে ঘনঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে।

ভিসুভিয়ান অবজারভেটরির গবেষকরা পুরো পরিস্থিতি সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। একই সঙ্গে সম্ভাব্য আফটারশক বা অনুকম্পন ঘটে বিপদের কারণ হতে পারে ভেবে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa