ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
অবশেষে কাটছে জটিলতা: প্রাথমিকে অক্টোবরে নিয়োগ পাচ্ছেন ১৪ হাজার শিক্ষক ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই: পেন্টাগনকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা কক্সবাজার রুটে ট্রেন বাড়ানোর উদ্যোগ দেশীয় শিল্প ও বিনিয়োগ পুনরুজ্জীবনে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র, ৪৯ জনের অব্যাহতির সুপারিশ যুক্তরাষ্ট্র থেকে আসছে ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিদল: মাহ্দী আমিন বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি স্থায়ী হচ্ছে কাঁচামরিচে আগুন, চাল-সবজিতেও নাভিশ্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক: মার্কিন বিনিয়োগ বৃদ্ধির আহ্বান
Advertise with us

তিন দেশের ১২ মাঠে গড়াচ্ছে ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ২ বার পঠিত
তিন দেশের ১২ মাঠে গড়াচ্ছে ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপ।  ছবি: -ফাইল ছবি

দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আফ্রিকান অঞ্চলে ফিরছে ক্রিকেটের সবচাইতে বড় আসর—আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের এই মেগা ইভেন্টের জন্য যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মোট ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

মোট ৫৪ ম্যাচের বড় অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি প্রধান শহরে—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন। ট্রফি নির্ধারণী ফাইনাল ম্যাচের আয়োজক হিসেবে বিবেচনায় রয়েছে ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স অথবা নিউল্যান্ডস স্টেডিয়াম।

অন্যদিকে, জিম্বাবুয়ের তিনটি শহর—হারারে, বুলাওয়ে এবং ভিক্টোরিয়া ফলসে ৭ থেকে ১০টি ম্যাচ আয়োজিত হবে। এর মধ্যে ভিক্টোরিয়া ফলসের নির্মাণাধীন ১০ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামটি চলতি বছরের শেষেই প্রস্তুত হওয়ার কথা রয়েছে। আফ্রিকার আরেক দেশ নামিবিয়ার উইন্ডহক শহর স্বাগতিক হিসেবে অন্তত তিনটি ম্যাচের দায়িত্ব পাচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো জ্যেষ্ঠ পর্যায়ের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেল নামিবিয়া। এছাড়া, দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুম শহর দুটিকে প্রস্তুতি ম্যাচের জন্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০০৩ সালে কেনিয়াকে সঙ্গে নিয়ে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এরপর এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বয়সভিত্তিক একাধিক বৈশ্বিক আসর আয়োজনের অভিজ্ঞতা অর্জন করে প্রোটিনাদের দেশ।

আইসিসির প্রাথমিক সূচি অনুযায়ী, আফ্রিকার মাটিতে ১৪ দলের এই ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে ২০২৭ সালের ৪ অক্টোবর এবং জমকালো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২১ নভেম্বর।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa