ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২ শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন দিল্লির আইনি পর্যালোচনায় সাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১৮ জন উদ্ধার, মাঝিসহ নিখোঁজ ১৩ উখিয়া ক্যাম্পে মার্কিন বিশেষ দূত: দ্রুত প্রত্যাবাসনের দাবিতে সোচ্চার রোহিঙ্গারা চীন, রাশিয়া ও ভারত ও ইরানের ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা সাম্প্রদায়িক বিভাজনের সুযোগ বাংলাদেশে নেই: স্থানীয় সরকার মন্ত্রী টানা হামলায় জড়ানোর পরিকল্পনা ট্রাম্পের লোহিত সাগরে মুক্ত বাণিজ্য রক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশের নৌ-জোট তিন দেশের ১২ মাঠে গড়াচ্ছে ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ পলিসি রেট কমাল বাংলাদেশ ব্যাংক, কমছে ঋণের খরচ
Advertise with us

সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে ৯৪৯ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ২ বার পঠিত
সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে ৯৪৯ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

ছবি: রয়টার্স  ছবি: -সংগৃহীত

প্রতি এমএমবিটিইউ ২২.৩৫ মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মোট ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ থেকে এই এলএনজি কেনা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আয়োজিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধান অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এলএনজি কেনার এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অনুমোদিত চালানটি ২০২৬ পঞ্জিকাবর্ষের জন্য আমদানি করা ৪২তম এলএনজি কার্গো। সর্বনিম্ন দরদাতা হিসেবে ভিটল এশিয়া লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা। আগামী ১৫ ও ১৬ আগস্টের মধ্যে এই কার্গো দেশে পৌঁছানোর কথা রয়েছে।

একই ক্রয় সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে ‘কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদনও দেওয়া হয়। প্রতি মেট্রিক টন ৩৫৭.২৫ মার্কিন ডলার হিসাবে এতে মোট খরচ হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa