জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনো অনুসন্ধান চালানো হচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, আটকে পরা মানুষদের বাঁচাতে উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। দুর্গতদের উদ্ধারে সরকার সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করছে বলে আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিট) আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কিউশুর কুমামোতো জেলার সাগরের ১০ কিলোমিটার গভীরে। সাগরের অগভীর তলদেশে শক্তিশালী এ কম্পনের সৃষ্টি হওয়ায় ভূপৃষ্ঠে তীব্র আঘাত অনুভূত হয়। এতে কুমামোতো জেলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।





মন্তব্য করুন