ঢাকা
৩০ জুলাই ২০২৬
Advertise with us

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, বাড়লো তেলের দাম

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, বাড়লো তেলের দাম

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।  ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের দিকে ছুড়ে মারা ৪টি ক্ষেপণাস্ত্রের সবকটিই সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার মার্কিন স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে।

এই হামলার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ ডলারে পৌঁছেছে। এর আগে, ওয়াশিংটন হামলা স্থগিত করার ঘোষণা দিলে ও তেহরানের সঙ্গে আলোচনার গুঞ্জন উঠলে দিনের শুরুতে তেলের দাম কিছুটা কমেছিল।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে গভীর আলোচনা চলছে এবং মধ্যস্থতাকারীদের অনুরোধেই সাময়িক হামলা বন্ধ রয়েছে। তবে ইরান সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করে জানায়, কেবল বার্তা আদান-প্রদান চলছে। একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দেন, আলোচনা ব্যর্থ হলে আবারও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের মধ্য দিয়ে ইরান যুদ্ধের সূত্রপাত হয়। জুনে যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালিতে তেল ট্যাংকারে হামলাকে কেন্দ্র করে জুলাইয়ে আবারও সংঘাত ছড়িয়ে পড়ে। টানা ১৩ রাত বিমান হামলার পর অস্ত্র ঘাটতি বা কূটনৈতিক আলোচনার অজুহাতে সাময়িকভাবে অভিযান স্থগিত রেখেছিল ওয়াশিংটন, যার মাঝেই ঘটলো এই নতুন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa