ঢাকা
২৮ জুলাই ২০২৬
Advertise with us

মিরপুরে কলেজের দেয়াল ধসে নিহত ২

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ২ বার পঠিত
মিরপুরে কলেজের দেয়াল ধসে নিহত ২

দেয়াল ধসে পড়ে টিসিবির লাইনে থাকা মানুষের উপর।  ছবি: -সংগৃহীত

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে অন্তত দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবি (TCB)-এর সুলভ মূল্যের পণ্য কিনতে আসা মানুষের দীর্ঘ লাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য পাওয়ার আশায় সাধারণ মানুষ পেছনের সীমানা প্রাচীরসংলগ্ন স্থানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। এ সময় আচমকা কলেজের জীর্ণ দেয়ালটি ধসে পড়লে নিচে চাপা পড়েন একাধিক নারী-পুরুষ। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক পুরুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত দেয়ালটির জীর্ণ অবস্থা বা অন্য কোনো কারণে এটি ধসে পড়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa