ঢাকা
২৮ জুলাই ২০২৬
Advertise with us

এমপির বাসভবনে এলাকাবাসীর হামলা ও ভাঙচুর

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১ বার পঠিত
এমপির বাসভবনে এলাকাবাসীর হামলা ও ভাঙচুর

যশোরে এমপির বাসভবনে হামলা।  ছবি: -সংগৃহীত

যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গোলাম রসুল ও তাঁর মেয়ের সঙ্গে রাস্তার সীমানা নিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধের জেরে তাঁর বাসভবনে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমপির বাড়ির সামনের ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ মাদ্রাসার যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। গতকাল সোমবার বিরোধ মীমাংসা হলেও আজ সকালে এমপি ও তাঁর মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে পুনরায় বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে অনন্যা স্থানীয় এক নারীর মাথা ফাটিয়ে দেন ও অন্য এক অভিভাবকের ওপর চড়াও হন। একই সঙ্গে মাদ্রাসা বন্ধের হুমকি দিলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি উত্তপ্ত দেখে তারা নিজ বাড়িতে অবস্থান নিলে উত্তেজিত জনতা বাড়িটি ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপি ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেয়।

ঘটনার পর এমপি গোলাম রসুল ফেসবুক লাইভে এসে উদ্ভূত পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকার আকুতি জানান। তিনি তাঁর মেয়েকে মানসিকভাবে অসুস্থ দাবি করেন এবং বাড়িতে অগ্নিসংযোগের আশঙ্কায় নিজের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, গতকালের ঘটনার জের ধরে আজ এমপি পরিবারের ওপর এলাকাবাসীর হামলা হয়েছে। আপাতত পুলিশ পুরো বাড়িটি কর্ডন করে নিরাপত্তা দিচ্ছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa