ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বড় ছাড় স্পেন-আর্জেন্টিনা ফাইনাল বিতর্কের পর অবসরে রেফারি ভিনচিচ ২৬ টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক কণা, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ভারতে শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে পুলিশের গুলির ভিডিও নিয়ে চাঞ্চল্য ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
Advertise with us

১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ১ বার পঠিত
১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

ফল প্রকাশ (প্রতীকী ছবি)।  ছবি: -ফাইল ছবি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলেও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ১৮ জুলাই জানান, প্রয়োজনীয় কারিগরি ও প্রক্রিয়াকরণ কাজ শেষ না হওয়ায় পূর্বনির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হয়নি। পরবর্তীতে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা বলা হলেও তা চূড়ান্তভাবে আগামী মাসের ১০ তারিখে নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যের কথা জানিয়েছিলেন। চলতি বছরের ২১ এপ্রিল এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২০ মে। লিখিত পরীক্ষা শেষে যথারীতি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের দিন সকাল থেকেই পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa