ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বড় ছাড় স্পেন-আর্জেন্টিনা ফাইনাল বিতর্কের পর অবসরে রেফারি ভিনচিচ ২৬ টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক কণা, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ভারতে শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে পুলিশের গুলির ভিডিও নিয়ে চাঞ্চল্য ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
Advertise with us

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ০ বার পঠিত
লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।  ছবি: -সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তবে নির্দিষ্ট ৩টি শর্ত পূরণ সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

এর আগে গত ১৯ জুলাই হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি উত্থাপিত অভিযোগ তদন্তে তিন কর্মদিবসের সময় বেঁধে দিয়ে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় সরকার আগের বাতিলের আদেশ প্রত্যাহার করে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।

কার্যক্রম চালুর ক্ষেত্রে জারি করা প্রজ্ঞাপনে তিনটি সুনির্দিষ্ট শর্ত যুক্ত করা হয়েছে। এগুলো হলো—

১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব আইনি বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।
২. লাইসেন্সের শর্ত পূরণ করতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. এসব নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতালটির বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তদন্ত কমিটির সুপারিশ ও শর্তসাপেক্ষে সরকারের এই সিদ্ধান্তের ফলে মগবাজারের এই বেসরকারি হাসপাতালটির স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa