ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এনসিপি আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের : মির্জা ফখরুল বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন-জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪১ কিমি সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা সিয়াটলে উৎসবের কাছে গুলিতে নিহত ২, শিশুসহ আহত ৫ সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন ইরানে হামলা নিয়ে ‘এআই’ প্রচার করলেন ট্রাম্প ইউরোপজুড়ে নিয়ন্ত্রণহীন দাবানল: ভয়াবহ বিপর্যয় বন্যার কারণে বিরতির পর এইচএসসি পরীক্ষা শুরু আজ হরমুজে হামলা বন্ধের পরামর্শ শীর্ষ মার্কিন কমান্ডারের
Advertise with us

বন্যার কারণে বিরতির পর এইচএসসি পরীক্ষা শুরু আজ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ২ বার পঠিত
বন্যার কারণে বিরতির পর এইচএসসি পরীক্ষা শুরু আজ

এইচএসসি পরীক্ষা (প্রতীকী ছবি)।  ছবি: -ফাইল ছবি

বন্যার প্রভাবে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৫টি জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হচ্ছে। প্রায় তিন সপ্তাহের বিরতি শেষে আজ হলে ফিরছেন সেখানকার শিক্ষার্থীরা।

একই সঙ্গে পূর্বঘোষিত সূচি অনুযায়ী মাদ্রাসা, কারিগরি ও বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডেও স্বাভাবিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ডের রুটিন অনুযায়ী, সকালে পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন এবং বিকেলে খাদ্য ও পুষ্টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আলিম ও কারিগরি বোর্ডের পরীক্ষাও নিজ সূচি মেনে চলবে।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও বন্যায় চট্টগ্রামসহ পাঁচ জেলায় ব্যাপক জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে চরম ভোগান্তি এবং পরীক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পরীক্ষা স্থগিত করেছিল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। জেলাগুলো হলো— চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। তৎকালীন পরিস্থিতির পর্যালোচনা ও সংস্কারের পর অবশেষে আজ থেকে নিয়মিত সূচিতে ফিরল চট্টগ্রাম বিভাগের সকল এইচএসসি পরীক্ষা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa