ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বড় ছাড় স্পেন-আর্জেন্টিনা ফাইনাল বিতর্কের পর অবসরে রেফারি ভিনচিচ ২৬ টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক কণা, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ভারতে শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে পুলিশের গুলির ভিডিও নিয়ে চাঞ্চল্য ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
Advertise with us

ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ০ বার পঠিত
ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক

ধর্মেন্দ্র প্রধানকে লোকসভায় বরণ করে নিচ্ছে কংগ্রেস ও এনডিএ নেতারা।  ছবি: -সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার (২৭ জুলাই) সংসদে পৌঁছালে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও এনডিএ জোটের সংসদ সদস্যরা। ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ চত্বর। সংসদ সদস্যরা তাকে ঐতিহ্যবাহী টুপি ও শাল পরিয়ে শুভেচ্ছা জানান। তবে পদত্যাগী মন্ত্রীকে এভাবে বরণ করে নেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস।

কংগ্রেসের রাজ্যসভার সদস্য রেণুকা চৌধুরী কটাক্ষ করে বলেন, ‘বিলকিস বানোর ধর্ষণ মামলার দণ্ডিতদের সংবর্ধনা দেওয়ার মতো কাজ তারা আবারও করলো। এটাই তাদের অভ্যাস।’ ২০২২ সালে গুজরাট দাঙ্গায় বিলকিস বানো গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তির পর মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়ার বিতর্কিত স্মৃতি উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছিল।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান লেখেন, ‘গত ১০ দিনের ঘটনাবলি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। দেশের যুবসমাজকে বিভ্রান্তির চক্রে আটকে রাখা ঠিক হবে না।’ তিনি উল্লেখ করেন, ভারতের তরুণরাই দেশের প্রকৃত শক্তি। এদিকে মন্ত্রী পদত্যাগ করার পর এবং সরকারের সঙ্গে আলোচনায় নিজেদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে জানিয়ে আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি।

সূত্র: এনডিটিভি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa