ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪১ কিমি সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪১ কিমি সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা

চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত সড়ক।  ছবি: -সংগৃহীত

টানা আট দিনের ভারী বৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় ২৪১ কিলোমিটার সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক সংস্কার ও পুনঃনির্মাণে ৩৭৮ কোটি ২৪ লাখ টাকা প্রয়োজন হবে বলে প্রাক্কলন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই স্থানীয় যোগাযোগের প্রধান মাধ্যম জেলা সড়ক। এছাড়া ৩৪.০৯ কিমি জাতীয় এবং ৩২.৯৫ কিমি আঞ্চলিক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সওজ সূত্রে জানা গেছে, জরুরি বা স্বল্পমেয়াদি মেরামতের জন্য ৪৫.৮৭ কোটি টাকা এবং দীর্ঘমেয়াদি স্থায়ী সংস্কারের জন্য ৩৩২.৩৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

ক্ষয়ক্ষতির বিচারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। সেখানে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ এলাকা মিলিয়ে ৭৩.০৮ কিলোমিটার সড়ক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি হয়েছে বান্দরবানে (৫৬.৬৩ কিমি), যেখানে সড়কের পাশাপাশি ৫টি সেতু ও ১টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া চট্টগ্রাম সড়ক বিভাগে ৫২.৭৭ কিমি, কক্সবাজারে ১৫.৩৪ কিমি, খাগড়াছড়িতে ১১.৭৩ কিমি এবং রাঙামাটিতে ৩.৩৯ কিমি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সওজ চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফীন জানান, যাতায়াত স্বাভাবিক রাখতে নিজস্ব জনবল দিয়ে ইট, বালু ও পাথর ব্যবহার করে জরুরি মেরামতকাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। মূল বরাদ্দের প্রস্তাবটি এখন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa