https://asia24.tv


সুধা সদন। ছবি: -ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ৫ নম্বর রোডের ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের মাধ্যমে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহত শাকিলের বাড়ি মাদারীপুর জেলায় এবং তিনি পরিবার নিয়ে রাজধানীর রায়েরবাজার এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, তিনি মাদকাসক্ত ছিলেন। পারিাবরিক কলহের জেরে চার মাস আগে তাঁর স্ত্রী ফারজানা আক্তার সাথী বাবার বাড়ি চলে যান।
এই ঘটনায় নিহতের স্ত্রী ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


