ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
মানহীন পণ্য: ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির অভিযোগ যাচাই করা হচ্ছে: আইনমন্ত্রী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার ২ সাংবাদিক ও ২৫ বিনোদনশিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি রাতে লাউডস্পিকার ও আতশবাজি নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল বাজারের ৭৭% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
Advertise with us

নতুন দাবিতে আন্দোলন চলছে ‘ককরোচ জনতা পার্টি’র

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
নতুন দাবিতে আন্দোলন চলছে ‘ককরোচ জনতা পার্টি’র

নতুন আরও দুটি দাবি ব্যাপারে জানালেন সিজেপির সভাপতি অভিজিৎ দীপকে।  ছবি: -সংগৃহীত

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষাব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও নিজেদের অবস্থান থেকে সরছে না ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) বিকেলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এক প্রেস ব্রিফিংয়ে দলটির সভাপতি অভিজিৎ দীপকে জানান, মূল দাবিগুলোর কিছু পূরণ হলেও আন্দোলন থামেনি।

সংবাদ সম্মেলনে সিজেপির পক্ষ থেকে নতুন দাবিগুলো সামনে আনা হয়। তারা জানায়, প্রশ্ন ফাঁসের মানসিক যন্ত্রণায় যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া গত ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচার, জড়িত পুলিশ সদস্যদের শাস্তি এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। পরবর্তীতে সিজেপির অফিশিয়াল ‘এক্স’ (টুইটার) হ্যান্ডলে দিল্লি পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সকে (আরএএফ) প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিটিও যুক্ত করা হয়।

এক মাসেরও বেশি সময় ধরে চলা এই ছাত্র আন্দোলন মূলত শিক্ষাসংস্কারের দাবিতে শুরু হলেও পরবর্তীতে তা বেকারত্ব নিরসন ও সরকারি জবাবদিহিতার দাবিতে রূপ নেয়। যুবসমাজের এই জয়কে স্মরণ করিয়ে দিয়ে অভিজিৎ দীপকে বলেন, দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ হলে সরকারকেও যে নতিস্বীকার করতে বাধ্য করা যায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারই উজ্জ্বল প্রমাণ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa