ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ, চমেকে ভর্তি দগ্ধ পাঁচজনের সবার মৃত্যু

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ, চমেকে ভর্তি দগ্ধ পাঁচজনের সবার মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।  ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ শেষ শ্রমিক মাহমুদুল হকও (৪০) না ফেরার দেশে চলে গেলেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর মাধ্যমে চমেকে ভর্তি হওয়া গুরুতর দগ্ধ পাঁচ শ্রমিকের কেউই আর বেঁচে রইলেন না। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ নিয়ে মোট প্রাণহানি ঘটল পাঁচজনের।

মৃত মাহমুদুল হক পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার রাশেদ উল ইসলাম জানান, বিস্ফোরণে মাহমুদুলের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় দীর্ঘ এক সপ্তাহের লড়াই শেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চমেক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন রাতেই গুরুতর দগ্ধ মোহাম্মদ নুরুল আলম (৪৫) ও দিদারুল আলম (৩২) শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩) ও বোয়ালখালীর নুর নবী (২৫)। আর সর্বশেষ আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মাহমুদুল হক।

উল্লেখ্য, গত ১৬ জুলাই সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত ‘কনফিডেন্স সল্ট কোম্পানি’র কারখানায় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চমেকে ভর্তি করা হয় এবং অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa