ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
“তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের অনুগত ছিলেন” শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে অনড় বিক্ষোভকারীরা, সময় প্রার্থনা সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন নতুন শুল্ক নীতিতে স্বস্তিতে বাংলাদেশ আজ বা আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ভাটারায় সিলিন্ডারের আগুনে দগ্ধ দুজনের মৃত্যু দেশে ফিরে স্পিকার বললেন, “রাষ্ট্রপতির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই”
Advertise with us

বাংলাদেশের জনগণ যখনই বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে : চীনা রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
বাংলাদেশের জনগণ যখনই বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে : চীনা রাষ্ট্রদূত

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের জনগণ যখনই দুর্যোগ ও সংকটে পড়েছে, তখনই চীন তাদের পাশে দাঁড়িয়েছে, বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১ লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের জনগণ যখনই বিপদে পড়েছে, তখনই চীন পাশে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তার পাশাপাশি নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার হলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণও কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এই সহায়তাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মানবিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa