ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
“তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের অনুগত ছিলেন” শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে অনড় বিক্ষোভকারীরা, সময় প্রার্থনা সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন নতুন শুল্ক নীতিতে স্বস্তিতে বাংলাদেশ আজ বা আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ভাটারায় সিলিন্ডারের আগুনে দগ্ধ দুজনের মৃত্যু দেশে ফিরে স্পিকার বললেন, “রাষ্ট্রপতির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই”
Advertise with us

ট্রাইব্যুনালে আনা হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফরকে

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
ট্রাইব্যুনালে আনা হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফরকে

ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে মোজাফফরকে।  ছবি: -সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কড়া নিরাপত্তায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাঁকে আনা হয়।

​আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে সম্প্রতি প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন ট্রাইব্যুনাল। এদিন তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোসহ জিজ্ঞাসাবাদের আবেদন জানান প্রসিকিউটররা।

​উল্লেখ্য, ১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে প্রায় ৪৫ বছর পলাতক ছিলেন অবসরপ্রাপ্ত এই সেনাকর্তা। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাঁকে সেনাবাহিনীর মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa