https://asia24.tv


শিক্ষামন্ত্রী। ছবি: -ফাইল ছবি
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, রুটিন অনুযায়ী পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ার পর স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
সাম্প্রতিক ভয়াবহ বন্যা, পরীক্ষার্থীদের দুর্ভোগ এবং ক্ষতিগ্রস্ত সড়কের কথা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার—এই পাঁচ জেলার চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পর্যালোচনার পর পুনরায় পরীক্ষা শুরুর এই নতুন সিদ্ধান্ত গৃহীত হলো।


