ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ, চমেকে ভর্তি দগ্ধ পাঁচজনের সবার মৃত্যু বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে মার্কিন হামলা জোরদার: পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে নরেন্দ্র মোদির আমন্ত্রণ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল বিরোধী জোট রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক বিষয়, সরকারের ভূমিকা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন-সৌদি পরমাণু চুক্তিতে ইসরায়েলের উদ্বেগ: মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর: ব্যবসা সম্প্রসারণে পূর্ণ সহযোগিতার আশ্বাস
Advertise with us

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

জোহরান মামদানি ও বেনিয়ামিন নেতানিয়াহু  ছবি: -সংগৃহীত

​ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করলেও তা বাস্তবায়নের স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানান। খবর আলজাজিরার।

​ভিডিও বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে আখ্যায়িত করেন মামদানি।

​তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সিটির পক্ষে সম্ভব কিনা তা প্রযোজ্য আইনের অধীন তা সব দিক থেকে পর্যালোচনা করে দেখেছে তার প্রশাসন। তবে পর্যালোচনায় দেখা গেছে, এই ধরনের পরোয়ানা বাস্তবায়নের এখতিয়ার কেবল মার্কিন কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের হাতেই রয়েছে।

আইনি সীমাবদ্ধতার কথা বললেও ক্ষোভ প্রকাশ করে মামদানি বলেন, আমি সমানভাবে একটি বিষয় পরিষ্কার করতে চাই- বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য কোনও যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে কোনো স্বাগত জানানো হবে না।

​এর আগে মামদানি জানান তিনি নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি বিবেচনা করছেন। তার সেই মন্তব্যের জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে সফরকালে ইসরায়েলি নেতাকে গ্রেফতার করা হবে না। ট্রাম্পের ওই বক্তব্যের পরেই মামদ্যানির এই সর্বশেষ ঘোষণা এলো।

​উল্লেখ্য, গাজায় ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa