https://asia24.tv


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ছবি: -সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষিতে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, এমপি গাজী নজরুলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া ঘটনার ওপর জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যে এ বিষয়ে সংসদ সদস্য নিজে, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় শ্বশুরের ভিডিও বক্তব্য প্রকাশিত হয়েছে। পুরো বিষয়টির প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুলের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে দলের অবস্থান পরিষ্কার করতেই সংবাদমাধ্যমে এই আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়েছে।


