ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: হাজার ছাড়াল প্রাণহানি, নিখোঁজ ৪ হাজারের বেশি রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা তারেক রহমানের সঙ্গে শিগগিরই বৈঠকের আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত মুরাদনগরে এক রাতে ১২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে আনসার-ভিডিপিকে জোরালো ভূমিকার আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছে আইপিইউ বিশ্বের অর্ধেকের বেশি মাটি সংকটাপন্ন, হুমকিতে বৈশ্বিক খাদ্য ও জীববৈচিত্র্য ‘মব’ সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

স্কাই ডাইভে নতুন বিশ্বরেকর্ড

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৬৫ বার পঠিত
স্কাই ডাইভে নতুন বিশ্বরেকর্ড

ছবি: -সংগৃহীত

বিশ্ব স্কাই ডাইভিং দিবস উপলক্ষে বিশ্বের ৪৩ দেশে একদিনে ৩১ হাজারের বেশি সমন্বিত স্কাই ডাইভ সম্পন্ন করে নতুন বিশ্বরেকর্ড গড়া হয়েছে। একদিনে সর্বোচ্চসংখ্যক নথিভুক্ত স্কাই ডাইভের এ রেকর্ডকে স্কাই ডাইভিং ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ বৈশ্বিক কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড স্টেটস প্যারাস্যুট অ্যাসোসিয়েশন (ইউএসপিএ), অস্ট্রেলিয়ান প্যারাস্যুট ফেডারেশন, ব্রিটিশ স্কাই ডাইভিং এবং কানাডিয়ান স্পোর্ট প্যারাস্যুটিং অ্যাসোসিয়েশন।

আয়োজকদের তথ্যানুযায়ী, একদিনে ৩১ হাজার ৭৫ স্কাই ডাইভ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালে গড়া ৩০ হাজার ৩৫১টি স্কাই ডাইভের আগের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ স্কাই ডাইভারদের পাশাপাশি নতুন অংশগ্রহণকারীরাও এতে অংশ নেন। বিশেষ করে,অনেকেই জীবনে প্রথমবারের মতো প্রশিক্ষকের সঙ্গে ট্যান্ডেম স্কাই ডাইভ সম্পন্ন করেন।

ইউনাইটেড স্টেটস প্যারাস্যুট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক অ্যালবার্ট বের্খটোল্ড বলেন, রেকর্ড গড়ার জন্যই তৈরি হয়, আর তা ভাঙার জন্যই নতুন চ্যালেঞ্জ আসে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ নির্ধারিত ড্রপ জোনে এসে এই ক্রীড়ার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, যা অত্যন্ত আনন্দের।

তিনি আরও বলেন, নতুন এই বিশ্বরেকর্ড স্কাই ডাইভিংয়ের জনপ্রিয়তা ও বিস্তারেরই প্রতিফলন। এটি যেমন নতুন অংশগ্রহণকারীদের উৎসাহিত করবে, তেমনি দীর্ঘদিন ধরে এই ক্রীড়ার সঙ্গে যুক্ত অভিজ্ঞ স্কাই ডাইভারদের নিষ্ঠা ও প্রতিশ্রুতিরও স্বীকৃতি।

আয়োজকদের মতে, বিশ্ব স্কাই ডাইভিং দিবসের এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল আরও বেশি মানুষকে এই রোমাঞ্চকর ক্রীড়ার সঙ্গে পরিচিত করা এবং আন্তর্জাতিকভাবে স্কাই ডাইভিং সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও অংশগ্রহণ বাড়ানো।

সূত্র : সামা টিভি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa