ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালর ভয়াবহ বন্যা : প্রাণহানি বেড়ে ৬১৬, খোঁজ মিলছে না প্রায় দুই হাজার মানুষের মসজিদের নিজ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার মালয়েশিয়ার শ্রমবাজার চাল :  সম্পূর্ণ বিন খরচে যাবেন ১০ হাজার কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড: বিচ্ছিন্ন পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ আন্তর্জাতিক চাপে অবশেষ উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি দিলো নেপাল নেপালে পাহাড়ি ঢলে আটকে পশ্চিমবঙ্গের ৩৯ পর্যটক, নিখোঁজ ৩৭ হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদরাসাছাত্রদের বিক্ষোভ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট, চরম ভোগান্তি হরমুজ প্রণালি খুলতে শর্ত নির্ধারণ করছে ইরান, ওমানের সঙ্গে করিডরে সম্মত নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার
Advertise with us

৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান যুগল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ৬১ বার পঠিত
৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান যুগল

ভালোবাসার স্মৃতিকে ভিন্নভাবে উদযাপন করতেই একসঙ্গে এই চ্যালেঞ্জে অংশ নেন।  ছবি: -সংগৃহীত

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ব্রাজিলের এক প্রেমিক যুগল। এই কৃতিত্বের মাধ্যমে ‘৩০ সেকেন্ডে এক জুটির সর্বাধিক চুম্বন’ বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন রেনাতো বায়মা গাইয়া ও তার প্রেমিকা নাইয়ারা রোবার্তা রিবেইরো দে মারিন্স।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, আন্তর্জাতিক চুম্বন দিবস উপলক্ষে এই রেকর্ডটি স্বীকৃতি পায়। প্রায় দেড় বছর ধরে সম্পর্কে থাকা এই যুগলের দাবি, তারা নিজেদের বিশ্বের সেরা জুটি মনে করেন। তাই ভালোবাসার স্মৃতিকে ভিন্নভাবে উদযাপন করতেই একসঙ্গে এই চ্যালেঞ্জে অংশ নেন।

৩২ বছর বয়সি রেনাতো এবং ৩৩ বছর বয়সি নাইয়ারা—দুজনই পেশায় চিকিৎসক। করোনাভাইরাস মহামারির সময় তারা সামনের সারিতে থেকে চিকিৎসাসেবা দিয়েছেন। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারীর স্বীকৃতিও।

গিনেস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রিয় ফুটবল ক্লাব সাও জোস ইসির জার্সি পরে রেনাতো দ্রুতগতিতে নাইয়ারার গালে একের পর এক চুম্বন করছেন। পুরো সময়জুড়ে হাসিমুখে ছিলেন নাইয়ারা।

এটি রেনাতোর প্রথম বিশ্বরেকর্ড নয়। এর আগে সবচেয়ে দ্রুত ১০টি বই সাজিয়ে ফেলে দেওয়া এবং পুরুষদের মধ্যে পায়ের সর্বাধিক ঘূর্ণনের মতো একাধিক রেকর্ড গড়েছেন তিনি।

সর্বশেষ সাফল্যের পর তার দাবি, এখন তিনিই ব্রাজিলের সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তি। তিনি চান, তার এই রেকর্ডযাত্রার অংশ হিসেবে নাইয়ারার নামও চিরস্থায়ী হয়ে থাকুক।

তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্টধারী রেনাতো বলেন, তিনি জয়ের প্রতি প্রবলভাবে অনুরাগী। একই সঙ্গে তিনি একজন অস্থিমজ্জা দাতা এবং এডিএইচডিতে আক্রান্ত।

তার ভাষায়, আমি প্রমাণ করতে চাই, এডিএইচডি থাকলেও মানুষ নিজের ইচ্ছাশক্তি দিয়ে সবকিছু অর্জন করতে পারে।

এবার এই যুগলের লক্ষ্য আরও বড়। তারা এক মিনিটে সর্বাধিক চুম্বনের বর্তমান বিশ্বরেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে এই রেকর্ডটি জাপানের চেরি ইয়োশিতাকে (মিস্টার চেরি) ও কুমিকো শিরাতোরির দখলে, যারা এক মিনিটে ২৭৭টি চুম্বন করেছিলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa