ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর অথবা পুশব্যাক করবে ভারত : চিফ প্রসিকিউটর দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চার নতুন পাঠ্যবই, শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন মাদারীপুরে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন জনপ্রিয়তা নিয়ে নতুন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব : নাসীরুদ্দীন পাটওয়ারী কোন দল বিশ্বকাপ জিতবে , জানাল সুপার কম্পিউটার বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১ চার বিশ্বচ্যাম্পিয়নের সেমিফাইনাল, ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষে
Advertise with us

জনপ্রিয়তা নিয়ে নতুন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
জনপ্রিয়তা নিয়ে নতুন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ছবি: -সংগৃহীত

নিজের জনপ্রিয়তা এবং দেশের অর্থনীতি নিয়ে এক নতুন ও চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‌‌‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে তাঁর জনপ্রিয়তা বা ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৫৯ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং তেল-গ্যাসের খরচ কমছে বলেও উল্লেখ করেছেন তিনি।

নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, ৫৯ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং। তেল ও গ্যাসের দাম কমার পাশাপাশি অন্যান্য জিনিসের দামও কমে আসছে।

তবে নিজের এই ৫৯ শতাংশ জনপ্রিয়তার দাবির সপক্ষে কোনো নির্দিষ্ট উৎস বা জনমত জরিপের কথা উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বাস্তব চিত্র এবং সাম্প্রতিক বিভিন্ন জরিপের ফলাফল কিন্তু ট্রাম্পের এই দাবির সঙ্গে একেবারেই মিলছে না। চলতি মাসে হ্যারিস-এক্স এবং কোয়ান্টাস ইনসাইটস-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের করা সর্বশেষ জরিপগুলো দেখাচ্ছে, মাত্র ৪৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। বিপরীতে, ৫৪ থেকে ৫৫ শতাংশ মানুষই তাঁর পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

পাশাপাশি, ট্রাম্পের তেল-গ্যাসের দাম কমার দাবির বিপরীতে বিশ্ববাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। পারস্য উপসাগরে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্টো হু হু করে বাড়ছে। সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল এখন প্রায় ৭৮ ডলার ৫০ সেন্টে ঠেকেছে।

সূত্র : আল-জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa