ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় চীনা বিনিয়োগ এমবাপের জাদুকরী হ্যাটট্রিক: প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাল রিয়াল গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দিনাজপুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নেপাল ও তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যা: মৃত্যু বেড়ে ১৬০, নিখোঁজ শতাধিক মানুষ অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০
Advertise with us

বিশ্ব চ্যাম্পিয়ন বলেই আমাদের নিয়ে ঈর্ষা—স্কালোনি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৫৭ বার পঠিত
বিশ্ব চ্যাম্পিয়ন বলেই আমাদের নিয়ে ঈর্ষা—স্কালোনি

ছবি: -প্রতিনিধি

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর রেফারিং ও ভিএআর নিয়ে ওঠা বিতর্কের মুখে আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়কে কেন্দ্র করে ওঠা পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, আর্জেন্টিনার সাফল্যই অনেকের ঈর্ষার কারণ।

 

মিশর শিবিরের অভিযোগ, রেফারি ও ভিএআর-এর সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এসব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ স্কালোনি।

শুক্রবার কানসাস সিটিতে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, “এটি নতুন কিছু নয়। আমি যখন থেকে ফুটবল বুঝি, তখন থেকেই আর্জেন্টিনাকে নিয়ে এমন কথা শুনে আসছি। আমরা এসব সমালোচনাকে নেতিবাচকভাবে দেখি না। বরং এগুলোই আমাদের খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। মাঠে আরও ভালো খেলতে এই সমালোচনাকেই আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি।”

তিনি আরও বলেন, “অনেকেই হয়তো চায় না আর্জেন্টিনা জিতুক, এটি স্বাভাবিক। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের প্রতি মানুষের ঈর্ষা আরও বেড়েছে। এসব মন্তব্য আমাদের খেলোয়াড়দের কানেও পৌঁছে, তবে তা তাদের আরও দৃঢ় হতে সাহায্য করে।”

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে ঘিরে রেফারিং বিতর্ক অব্যাহত থাকলেও দলের মনোযোগ মাঠের খেলাতেই রয়েছে বলে জানিয়েছেন স্কালোনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa