https://asia24.tv


ছবি: -সংগৃহীত
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে প্রকাশিত আরেকটি প্রজ্ঞাপনে দেশের বাইরে বিভিন্ন দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে একই পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে মোট পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়ায় ১৭৯ জন।
বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি। এবারের পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ২৫তম বিসিএসের কর্মকর্তাদেরও প্রথমবারের মতো যুগ্ম সচিব পদে উন্নীত করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় বর্তমানে দায়িত্ব পালনকারী কয়েকজন জেলা প্রশাসক (ডিসি)ও রয়েছেন।


